টীকাঃ সম্পূর্ণ ও আংশিক অক্ষমতা

সম্পূর্ণ অক্ষমতাঃ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২(৬৭) ধারায় বলা হয়েছে, সম্পূর্ণ অক্ষমতা অর্থ এমন অক্ষমতা, স্থায়ী প্রকৃতির হোক বা অস্থায়ী প্রকৃতির হোক, যা কোন শ্রমিককে যে দুর্ঘটনার কারণে তার জখম হয়েছে উহা ঘটার সময় তিনি যে যে কাজ করতে সক্ষম ছিলেন উক্ত সকল কাজ হতে তাকে অক্ষম করে দেয় অথবা কর্মকালীন সময়ে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যাদির প্রতিক্রিয়া অথবা কাজের সাথে সম্পৃক্ত কোন দূূষণের ফলে স্বাস্থ্যহানির কারণে উক্ত শ্রমিক স্থায়ী বা অস্থায়ী প্রকৃতির অক্ষমতা হারায়ঃ
তবে শর্ত থাকে যে উভয় চোখের স্থায়ী সম্পূর্ণ দৃষ্টিশক্তি লোপ পেলে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা বলে গণ্য হবে অথবা প্রথম তফসিলে বর্ণিত কোন জখমসমূহের এরূপ সংযোজন হতেও স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটেছে বলে গণ্য হবে যেখানে উক্ত তফসিলে নির্ধারিত উক্ত জখমসমূহের জন্য উপার্জন ক্ষমতা লোপের মোট গড় হার শতকরা একশত ভাগ হয়।

আংশিক অক্ষমতাঃ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২(১-ক) তে বলা হয়েছে, আংশিক অক্ষমতা অর্থ যেক্ষেত্রে অক্ষমতা অস্থায়ী প্রকৃতির এমন অক্ষমতা যা যে দুর্ঘটনার কারণে তার অক্ষমতা সৃষ্টি হয়েছে তা ঘটার সময় তিনি যে কাজে নিয়োজিত ছিলেন তৎসম্পর্কে তার উপার্জন ক্ষমতা কমিয়ে দেয় এবং যেক্ষেত্রে অক্ষমতা স্থায়ী প্রকৃতির, এমন অক্ষমতা যা উক্ত সময়ে তিনি যে কাজ করতে পারতেন তার প্রত্যেকটি সম্পর্কে তার উপার্জন ক্ষমতা কমিয়ে দেয়ঃ
তবে শর্ত থাকে যে, প্রথম তফসিলে উলিখিত প্রত্যেক জখম স্থায়ী আংশিক অক্ষমতা সৃষ্টি করে বলে গণ্য হবে।

Comments