বিষ্ণু দে: পরিচিতি ও সাহিত্যকর্মসমূহ
প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও চিত্রসমালোচক বিষ্ণু দে ছিলেন কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য মিথের সাথে মার্কসীয় তত্ত্বকে সাহিত্যে উপস্থাপন করেছেন বলে তাকে 'মার্কসিস্ট ' কবি বলা হয়।
☞ বিষ্ণু দে ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন।
☞ তিনি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্টিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন।
☞ তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় 'সাহিত্যপত্র' নামে পত্রিকা প্রকাশ করেন।
☞ তিনি ১৯৫৫ সালে সাহিত্য আকামেদী পুরস্কার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যের জন্য ১৯৭২ সালে 'জ্ঞানপীঠ পুরস্কার পান।
☞ বিষ্ণু দে ১৯৮২ সালের ৩ ডিসেম্বর মারা যান।
বিষ্ণু দে'র রচিত কাব্যগ্রন্থ
☞ উর্বশী ও আর্টেমিস
☞ চোরাবালি
☞ সাতভাই চম্পা
☞ সন্দ্বীপের চর
☞ নাম রেখেছি কোমল গান্ধার
☞ তুমি শুধু পঁচিশে বৈশাখ
☞ স্মৃতিসত্তা ভবিষ্যৎ
☞ সেই অন্ধকার চাই
☞ রবিকরোজ্জ্বল নিজ দেশে
☞ দিবানিশি
☞ চিত্ররূপমত্ত পৃথিবীর
☞ উত্তরে থাকা মৌন
☞ আমার হৃদয়ে বাঁচো
বিষ্ণু দে'র রচিত প্রবন্ধ
☞ রুচি ও প্রগতি
☞ সাহিত্যের ভবিষ্যৎ
☞ এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য
☞ সাধারণের রুচি
বিষ্ণু দে'র রচিত অনুবাদগ্রন্থ
☞ এলিয়টের কবিতা
বিষ্ণু দে'র রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ
☞ এই জীবন
Comments