বাংলায় সেন রাজাদের ইতিহাস

হেমন্ত সেন (১০৭৪-১০৯৭ খ্রি.)
বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি দক্ষিণাত্যের কর্ণাট থেকে বৃদ্ধ বয়সে বাংলায় আসেন। তিনি প্রথমে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গা নদীর তীরে। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে।

বিজয় সেন (১০৯৮-১১৬০ খ্রি.)
বিজয় সেন ছিলন সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তিনিই সম্ববত সামন্তরাজা থেকে নিজেকে স্বাধীন রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। হুগলী জেলার ত্রিবেনীতে অবস্থিত বিজয়পুর ছিল তাঁর প্রথম রাজধানী। তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।

বল্লাল সেন (১১৬০-১১৭৮ খ্রি.)
বল্লাল সেন বাংলায় সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন পণ্ডিত ও লেখক। দানসাগর ও অদ্ভূতসাগর তাঁর উল্লেখযোগ্য রচনা। অবশ্য অদ্ভূতসাগর গ্রন্থটি অসমাপ্ত অংশ তাঁর পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন।

লক্ষণ সেন (,১১৭৮-১২০৬ খ্রি.)
সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন। সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেনযুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় হিনৃদু রাজাদের শাসনের অবসান ঘটে।

বিশ্বরুপসেন (১২০৫-১২২০ খ্রি.)

কেশবসেন (১২২০-১২৩০ খ্রি.)

Comments