‘Clogging the Equity’ নীতির অর্থ কী? মীমাংসিত মামলা উল্লেখ করে Clogging এর বিরুদ্ধে আইন ব্যাখ্যা করো (জা.বিঃ ২০০০)

‘Clogging the Equity’ নীতির অর্থঃ
‘Clogging the Equity of Redemtion’ মতবাদ ইকুইটি আইনের উল্লেখযোগ্য অবদান। এইক্ষেত্রে ইকুইটি আদালত বন্ধক উদ্ধারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শর্তসমূহ উল্লেখপূর্বক উহা আইনসিদ্ধ নয় বলে ঘোষণা করেন। ইকুইটি আইনে ‘Clog’ শব্দের অর্থ হলো প্রতিবন্ধকতা। সুতরাং ‘Clogging the Equity of Redemption’ নীতিটির অর্থ হলো বন্ধক উদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই নীতিটি বিশ্লেষণ করলে দেখা যায় যে, বন্ধক সম্পর্কীয় লেনদেনের ক্ষেত্রে সাধারণতঃ বন্ধক গ্রহীতাই প্রবল পক্ষ এবং বন্ধকদাতাকেই দুর্বল পক্ষ বলে মনে হয়। এইরূপ লেনদেনে বন্ধকগ্রহীতা স্বাভাবিকভাবে ছলেবলে ও কৌশলে বন্ধকী সম্পত্তি হস্তগত করতে চায়। ফলে, এইরূপ অন্যায় লোভের বশবর্তী হয়ে বন্ধকগ্রহীতা অনেক ক্ষেত্রে বন্ধকী দলিলে (Mortageg Deed) বন্ধক উদ্ধারের ব্যাপারে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শর্ত আরোপ করে দেন। যেমন—
ক) বন্ধকদাতা বন্ধক উদ্ধার করতে পারবেন না;
খ) নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধক উদ্ধার না করতে পারলে উহা আর উদ্ধার করা যাবে না;
গ) একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধকের টাকা না দিতে পারলে সংশ্লিষ্ট বন্ধকটি বিক্রয় বলে গণ্য হবে;
ঘ) বন্ধকদাতা সম্পত্তি বিক্রয়পূর্বক টাকা সংগ্রহ করে সংশ্লিষ্ট বন্ধকটি উদ্ধার করতে পারবেন না;
ঙ) বন্ধকদাতাই শুধু বন্ধক উদ্ধার করতে পারবেন–তার স্থলবর্তী হয়ে অন্য কেউ উহা উদ্ধার করতে পারবেন না;
চ) অন্য কোন লোকের নিকট হতে টাকা ধার এনে বন্ধকী সম্পত্তি উদ্ধার করা যাবে না;
ছ) অপর্যাপ্ত মূল্যে কোন বন্ধকী সম্পত্তি ক্রয়ের চুক্তি সম্পাদন করা;
জ) বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকারকে অন্যায়ভাবে বিলম্বিত করার উদ্দেশ্যে সৃষ্ট চুক্তি;
ঝ) বন্ধক গ্রহীতাকে বন্ধকী সম্পত্তির অগ্রক্রয়ের অধিকার (Right of Preemtionp) প্রদান সংক্রান্ত চুক্তি;
ঞ) বন্ধক গ্রহীতার অনুকূলে বন্ধক দেওয়ার সাথে সাথে তার পক্ষে স্থায়ীভাবে কোন ইজারা চুক্তি সম্পাদন করা;

উপরিউক্ত চুক্তিসমূহ বন্ধক উদ্ধরের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শর্ত বলে গণ্য হয়। ইহাকেই ‘Clogging the Equity of Redemption’ বলে আখ্যায়িত করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বন্ধকী দলিলে উপরিউক্ত শর্তের যে কোনটি আরোপ করা হলে এই জাতীয় শর্ত আইনতঃ বাতিল ও অকার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ আইনের দৃষ্টিতে উহা সিদ্ধ হবে না। কারণ বন্ধক উদ্ধারের অধিকার একটি মৌলিক অধিকার। কোনরূপ শর্ত আরোপে এই অধিকার খর্ব করা যাবে না। কোন লেনদেন একবার বন্ধক হিসাবে গণ্য হলে উহা সর্বদাই বন্ধক হিসাবে বিবেচিত হবে। সুতরাং কোনরূপ শর্ত আরোপ করে ইহার মূল চরিত্র বা বৈশিষ্ট্য নষ্ট বা হরণ করা যায় না। এজন্যই ইহা যথার্থই বলা হয় যে, “Once a mortgage always a mortgage and nothing but a mortgage”.

Clogging এর বিরুদ্ধে আইনঃ
এরূপ অধিকার বলে বন্ধকদাতা দলিলে উল্লেখিত কোন শর্ত পালনে ব্যর্থ হলেও সে তার বন্ধক সম্পত্তি উদ্ধারের অধিকার হতে বঞ্চিত হয় না। কারণ Equity আইনের বিধান হলো ‘Once a Mortgage always a Mortgage’ অর্থাৎ বন্ধকী সম্পত্তি সর্বদাই বন্ধকী সম্পত্তি। ফলে, Equity আইনের এই বিধান অনুযায়ী বন্ধকদাতা নির্ধারিত সময়ের মধ্যে তার ঋণ পরিশোধ করতে না পারলেও মেয়াদ অন্তে তার বন্ধকী সম্পত্তি ফেরত পাবে। ইহাই Equity of Redemption মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়।

এই নীতিটি Noakes vs Rice (1902) Act. 24 নামক বিখ্যাত মামলার সিদ্ধন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে, ন্যায়পর আদালতের করণীয় কর্তব্য হলো বন্ধকী সম্পত্তি বন্ধকদাতার নিকট ফেরত দেওয়া। কেননা ন্যায়পর আদালতের প্রধান করণীয় বিষয় হলো বন্ধকী সম্পত্তি চুক্তি অনুযায়ী উহার মেয়াদ সমাপ্তির পর যখনই উহার লেনদেনের পরিসমাপ্তি ঘটবে তখনই উহা বন্ধকদাতার নিকট ফেরত যাবে। ইহার সারকথা হলো বন্ধকী সম্পত্তি ফেরত পাওয়া সম্পর্কিত যেকোন স্পষ্ট বা অস্পষ্ট প্রতিবন্ধকতামূলক চুক্তি আইনগত অগ্রাহ্য বলে বিবেচিত হবে।

এই প্রসঙ্গে উল্লেখ্য যে, ‘Common Law’ অনুযায়ী বন্ধকদাতা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধকের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে, উক্ত বন্ধকী সম্পত্তির মালিকানা বন্ধকগ্রহীতার নিকট চলে যেত। অর্থাৎ বন্ধকগ্রহীতাই উহার মালিক হয়ে যেত এবং বন্ধকদাতা ঐ বন্ধকী সম্পত্তি আর কোন উপায়ে উদ্ধার করতে পারতো না। কিন্তু Equity আদালত বন্ধকদাতার এই শোচনীয় ও পীড়াদায়ক অবস্থার পরিবর্তনের উদ্দেশ্যে Equity of Redemption মতবাদের উদ্ভাবন করেন— যা বন্ধক আইনের ক্ষেত্রে এক যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে।

Reference:
এল.এল.বি প্রিলিমিনারী গাইড, ড. অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন

Comments

Popular Topics

Monetag Advertising Network
PARTNER PROGRAM

Join Monetag & Monetize Your Website

Turn your website traffic into revenue with Monetag's advertising solutions.

Join Monetag Now
Explore advertising and monetization opportunities.
```