মুজিবনগর সরকার
মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহঃ
১৯৭১ সালের ১০ এপ্রিলঃ
নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিগন আগরতলায় একত্রিত হয়ে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' গঠন করে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রীরূপে ঘোষণা করে। ওই দিন আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ' বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ', তবে এটি কার্যকর ধরা হয় ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে।
১৯৭১ সালের ১৭ এপ্রিলঃ
বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে তউকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সাংসদ জনাব আবদুল মান্নান। এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় 'মুজিবনগর সরকার' নামে। এই সরকার প্রবাসী সরকার' ও 'অস্থায়ী বিপ্লবী সরকার' নানেও পরিচিত। ওই দিন 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ' পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এজন্য প্রতিবছর ১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' হিসেবে পালিত হয়।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগর। সরকারের অস্থায়ী সচিবালয় স্থাপিত হয় কলকাতার ৮ নং থিয়েটার রোডে (বর্তমান শেক্সপিয়র সরণী)।
মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগঃ
মুজিবনগর সরকারে মোট ১২ টি মন্ত্রণালয় বা বিবাগ ছিল। এই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিল মোট ৬ জন এবং উপদেষ্টা পরিষদের সদস্য ছিল মোট ৬ জন।
প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর বণ্টনঃ
| নাম | পদবি | মন্ত্রণালয় |
|---|---|---|
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | রাষ্ট্রপতি | অনুপস্থিত |
| সৈয়দ নজরুল ইসলাম | উপরাষ্ট্রপতি | অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। |
| তাজউদ্দিন আহমেদ | প্রধানমন্ত্রী | প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য প্রচার এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় অর্থনৈতিক বিষয়, পরিকল্পনা ও উন্নয়ন শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় স্বায়ত্বশাসন সরকার স্বাস্থ্য শ্রম এবং সমাজকল্যাণ, সংস্থাপন এবং প্রশাসন মন্ত্রণালয় |
| ক্যাপ্টেন এম মনসুর আলী | মন্ত্রী | অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় |
| খন্দকার মোশতাক আহমেদ | মন্ত্রী | পররাষ্ট্র মন্ত্রণালয় আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় |
| এ এইচ এম কামারুজ্জামান | মন্ত্রী | স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় |
মুজিবনগর সরকারের কূটনৈতিক মিশনঃ
মুজিবনগরে বাংলাদেশ সরকার গঠনের আগে দুজন কূটনীতিক বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম আনুগত্য পরকার করেন। তাঁরা হলেন নয়াদিল্লীতি নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব কে এম সাহাবউদ্দিন ও সহকারি প্রেস অ্যাটাশে আমজাদুল হক। তাঁরা এ ঘোষণা দিয়েছিলেন ১৯৭১ সালের ৬ এপ্রিল৷ বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুবপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন। কলকাতাতেই প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয়। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর প্রধান ছিলেনঃ
১৯৭১ সালের ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে এম হোসেন আলী বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এটি কোন বিদেশি মিশনে সর্বপ্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন।
| মিশন | মিশনপ্রধান |
|---|---|
| কলকাতা | হোসেন আলী |
| দিল্লি | হুমায়ন রশীদ চৌধুরী |
| যুক্তরাজ্য | বিচারপতি আবু সাঈদ চৌধুরী |
| বহির্বিশ্বে বিশেষ প্রতিনিধি | বিচারপতি আবু সাঈদ চৌধুরী |
| ওয়াশিংটন | এম আর সিদ্দিকী |
সর্বদলীয় উপদেষ্টা পরিষদঃ
সবদলীয় উপদেষ্টা পরিষদের মোট সদস্য ছিলেন ৬ জন। এ উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
| উপদেষ্টামণ্ডলী | দল |
|---|---|
| কমরেড মনি সিং | বাংলাদেশ কমিউনিস্ট পার্টি |
| অধ্যাপক মোজাফফর আহমদ | ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) |
| মওলানা আবদুল হামিদ খান ভসানী | ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) |
| শ্রী মনোরঞ্জন ধর | কংগ্রেস |
| তাজউদ্দিন আহমেদ | মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী |
| খন্দকার মোশতাক আহমেদ | মুজিবনগর সরকারের মন্ত্রী |
বিঃদ্রঃ মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন তৎকালীন মেহেরপুরের পুলিশ অফিসার মাহবুব উদ্দিন আহমেদ।
Comments