সহকারী লোকোমোটিভ মাস্টার
সহকারী লোকোমোটিভ মাস্টারের কাজঃ
⇨ ট্রেন চালানোর জন্য লোকোমোটিভের যন্ত্রপাতি ও সরঞ্জাম পরীক্ষা করা এবং নিশ্চিত করা যে সবকিছু ঠিকঠাক আছে।
⇨ লোকোমোটিভ চালানোর সময় সকল নিরাপত্তা বিধি মেনে চলা
⇨ ট্রেন চালানোর সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা
⇨ ট্রেন চলাচলের সময় ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া
⇨ ট্রেন চলাচলের সময় কোনও সমস্যা দেখা দিলে তা সমাধান করার জন্য পদক্ষেপ নেওয়া।
সহকারী লোকোমোটিভ মাস্টার মূলত একজন রেলের ড্রাইভার বা চালক। এই পদের মূল কাজ হলো ট্রেন পরিচালনা করা এবং ট্রেনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। তবে এই পদে নিয়োগপ্রপ্ত হওয়ার পর সরাসরি ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। প্রথমে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংটি দেওয়া হয় বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি, হালিশহর, চট্টগ্রাম এ। এখান থেকে ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমে মালবাহী ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এরপর যাত্রীবাহী ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
Comments