সুরা আল আলাক্ব ৪ নং আয়াতের ব্যাকরণগত বাখ্যা
৪ নং আয়াতঃ الَّذِیٛ عَلَّمَ بِالٛقَلَمِ
১) اَلَّذِیٛ ⇨ ঔ ব্যক্তি, যিনি, যে, তিনি
২) عَلَّمَ ⇨ তিনি শিখিয়েছেন, তিনি শেখালো,
৩) بِلٛقَلَمِ ⇨ কলম দ্বারা
আরবি বাক্যের গঠনের সাথে ইংরেজি বাক্য গঠনের অনেকটা মিল আছে বিধায় সহজে বোঝার জন্য আরবির ব্যাকরণগত শব্দগুলোকে ইংরেজি ব্যাকরণের Term. গুলোর সাথে মিল রেখে বাখ্যা করা হলো।
যেমনঃ আরবি Preposition, Article, Noun, Verb, Sentence, ইত্যাদি
ইংরেজি বাক্যের Structure এবং আরবি বাক্যের Structure প্রায় একই রকম।
* بِ শব্দটি হচ্ছে আরবি Preposition. Preposition সার্বদা Noun বা noun phrase বা Pronoun এর আগে বসে। যেমনঃ بِالٛقَلَمِ
* আরবিতে মূল শব্দ চেনার উপায় হচ্ছে শব্দের শেষে দুই পেশ যুক্ত তানবিন থাকবে যা Noun হিসেবে গণ্য।
যেমনঃ
* اَلٛ শব্দটি হচ্ছে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ যা ইংরেজিতে Article 'The' এর সমতুল্য। اَلٛ শব্দটির اَ এর উচ্চারণ হবে না।
* যখন আরবি noun এর পূর্বে اَلٛ বসে তখন noun টির শেষে দুই পেশ পরিবর্তিত হয়ে এক পেশ এ রূপান্তরিত হবে।
* আবার যখন اَلٛ যুক্ত শব্দের আগে কোনো Preposition বসে তখন শব্দের শেষের এক পেশটি এক যের এ রূপান্তরিত হয়ে যায়। সেই সাথে
* উপরের বাক্যের শেষে মূল শব্দ হচ্ছে قَلَمࣨ
এই শব্দটির আগে اَلٛ শব্দটি যুক্ত হওয়ার মাধ্যমে اَلٛ قَلَمُ শব্দে রূপান্তরিত হয়েছে। আবার এই শব্দটির আগে بِ শব্দটি (Preposition যার অর্থ দ্বারা, দিয়া, কর্তৃক- by) যুক্ত হওয়ার মাধ্যমে মূল শব্দটির রূপ হয়েছে بِالٛ قَلَمِ
* আরবির বাংলা অনুবাদ করার ক্ষেত্রে যখন আরবি noun বা pronoun এর আগে কোনো preposition বসে তখন সেই noun টির বাংলা অর্থ আগে বলতে হবে এবং পরে preposition টির অর্থ লিখতে হবে। অর্থাৎ আরবি preposition + Noun ⇨ বাংলা অনুবাদ Noun এর বাংলা + Preposition এর বাংলা
* তাহলে
Comments