সুরা ফাতিহা
আরবিতে মূল শব্দ চেনার উপায়ঃ
আরবি মূল শব্দের শেষে সবসময় দুই পেশ থাকবে।
যেমন,
আরবি মূল শব্দের আগে আল শব্দ যুক্ত হলে শব্দটি নির্দিষ্ট শব্দে পরিণত হয়। এই আল কে আমরা বাংলা ব্যাকরণে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ 'টা, টি, খানা, খানি' এবং ইংরেজিতে Article 'The' এর সাথে তুলনা করতে পারি।
যেমন, মানুষ শব্দটি মূল শব্দ। এর সাথে 'টি' নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ যুক্ত হলে শব্দটি হবে "মানুষটি" যা শব্দটি নির্দিষ্ট অর্থ প্রদান করে।
একইভাবে আরবিতেও আল শব্দটিও একটি নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ।
বাংলায় মূল শব্দের শেষে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ যুক্ত হয়, আর আরবি এবং ইংরেজিতে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ মূল শব্দের আগে যুক্ত হয়।
আরবি মূল শব্দের আগে আল শব্দ যুক্ত হলে মূল শব্দটির শেষের দুই পেশ পরিবর্তিত হয়ে একটি পেশ এ রূপান্তরিত হবে।
হামদুন শব্দটি মূল শব্দ যার অর্থ প্রশংসা। (যেহেতু মূল শব্দ তাই এর শেষে দুই পেশ যুক্ত আছে, যা মূল শব্দ চেনার উপায়)
এখন, হামদুন শব্দটির আগে আল শব্দ যুক্ত হয়েছে।আল শব্দটি যুক্ত হওয়ার মাধ্যমে শব্দটি হয়েছে আল হামদু। যেহেতু মূল শব্দ হামদুন এর আগে আল যুক্ত হয়েছে তাই শব্দটির শেষে দুই পেশ পরিবর্তিত হয়ে একটি পেশ যুক্ত হয়েছে।
তাহলে আল হামদু শব্দটির অর্থ কী দাঁড়ালো?
মূল শব্দ হামদুন অর্থ প্রশংসা। নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ আল শব্দটি যুক্ত হওয়ার হয়ে শব্দটি হয়েছে আল হামদু যার অর্থ প্রশংসাটি। উল্লেখ্য, যেহেতু প্রশংসাটি মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাই এখানে প্রশংসা ব্যাপক অর্থে সম্প্রসারিত রূপে ব্যবহৃত হয়ে 'জগতের সমস্ত প্রশংসা' অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটি নির্টিষ্ট কোনো প্রশংসা নয়, এই মহা বিশ্বে যত রকমের প্রশংসা রয়েছে তার সব প্রশংসা।
নিয়ম-২
আল্লাহ শব্দটিতে সবসময় আল শব্দটি যুক্ত থাকে। ফলে শেষে এক পেশ যুক্ত হয়ে হু হয়েছে। উল্লেখ, পৃথিবীতে যূি একটিমাত্র কোনো কিছু থাকে তাহলে তা সাধারণত নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ হয়। আর যেহেতু মহান আল্লাহ তাআলা এই মহান জগতের একমাত্র সৃষ্টিকর্তা, তার নামের আগে আল শব্দটি যুক্ত হওয়ায় স্বাভাবিক।
আল্লাহ চব্দের আগে যুক্ত হয়েছে লি। এই লি হচ্ছে আরবি ব্যাকরণে একটি হারফুল জির্রি যাকে ইংরেজিতে বলে Preposition.
[Preposition হচ্ছে একটি বাক্যের সেই অংশ, ]
যখন নির্দিষ্টতা জ্ঞাপক কোনো শব্দের আগে Preposition বসে তখন, নির্দিষ্টতা জ্ঞাপক শব্দের শেষে থাজা এক পেশ টি এক জেরে রূপান্তর হয়ে যাবে।
আর অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দের শুরুতে বাআমূল শব্দের আগে যুক্ত থাকলে শব্দের শেষে থাকা দুই যবরটি দুই যের এ রূপান্তটিত হবে।
Preposition যুক্ত শব্দের বাংলা অর্থ হবে নিম্নরূপঃ প্রথমে মূল শব্দটির বাংলা অর্থ + Preposition এর বাংলা অর্থ
যেমন
Comments