সারমর্ম লিখুনঃ তোমার মাপে হয়নি সবাই....
সারমর্ম লিখুনঃ
তোমার মাপে হয়নি সবাই
তুমিও হওনি সবার মাপে,
তবু মর কারো বেলায়
কেউ-বা মরে তোমার চাপে।
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।
আকাঙ্ক্ষা তবু সুনীল থাকে
মধুর থাকে ভোরের আলো,
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।
সারমর্মঃ মিল-অমিলের এই সংসারে বিবাদ থাকবেই। এই অপ্রাপ্তি আর সীমাহীন আকাঙ্ক্ষার মধ্যেই সুখটাকে পেতে হয়। অগোছালো পৃথিবীটাকে সাজাতে গিয়ে একটা সময় জীবনের সময়টাই যেন ফুরিয়ে আসে। তখন কেবলই মনে হয় পাওয়া-না পাওয়ার এই ধরণীটাই যেন অনিশ্চিত জীবনের নিশ্চিত গন্তব্য।
Comments