সারমর্ম লিখুনঃ হে মহাজীবন, আর এ কাব্য নয়...

হে মহাজীবন, আর এ কাব্য নয়,
এবার কঠিন, কঠোর গদ্য আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে থাক,
গদ্যের ছড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়োজনই নেই, কবিতার স্নিগ্ধতা
কবিতা, তোমার দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।

সারমর্মঃ কবি সুন্দরের সাধক হলেও শুধু কল্পনার জগৎ নির্মাণ করাই তাঁর কাজ নয়, কঠিন কঠোর বাস্তবের মুখে তাঁকে রূঢ় সত্যকেও বাণীরূপ দিতে হয়। জীবনের দাবি যেখানে উপেক্ষিত সেখানে কল্পনা-বিলাসিতা নিরর্থক। রূঢ় বাস্তবতার রূপায়ণই তখন কবিতার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়।

Comments

Popular Topics

Monetag Advertising Network
PARTNER PROGRAM

Join Monetag & Monetize Your Website

Turn your website traffic into revenue with Monetag's advertising solutions.

Join Monetag Now
Explore advertising and monetization opportunities.
```