সারমর্ম লিখুনঃ মুকুতা-ফলের লোভে, ডুবে রে অতল জলে...
সাোরমর্ম লিখুনঃ
মুকুতা-ফলের লোভে, ডুবে রে অতল জলে
যতনে ধীবর,
শত মুক্তাধিক আয়ু কালসিন্ধু জলতলে
ফেলিস, পামড়!
ফিরি দিবে হারাধন, কে তোরে, অবোধ মন
হায় রে, ভুলিবি কত আশার কুহক-ছলে!
সারমর্মঃ আমরা মানুষ, সারাটা জীবন সম্পদ উপার্জনের পেছনে ব্যয় করলেও নিজেকে দেয়ার মতো সময় বের করতে পারি না। পুরো জীবনটাই যেন একটা ঘোরের মধ্যে কেটে যায়। কিন্তু আফসোস, হারানো সময় আর ফিরে পাওয়া যায় না।
Comments