BRTC এর Conductor (Counterman) Grade-D পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র-২০২২ (২২.০৭.২০২২)
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন
পদের নামঃ কন্ডাক্টর (কাউন্টারম্যান) গ্রেড ডি
পরীক্ষার তারিখঃ ২২.০৭.২০২২
সময়ঃ ৯০ মিনিট
পূর্ণমানঃ ৭০
০১। “বঙ্গবন্ধু ও গণ আন্দোলন” নিয়ে যেকোন ২টি অনুচ্ছেদ লিখুন।
০২। অর্থসহ বাক্য রচনা করুন।
a) কালে ভদ্রে
b) ভূতের বেগার
c) বক-ধার্মিক
d) কূপমণ্ডুক
৩। Padma Bridge নিয়ে ইংরেজিতে ৭টি বাক্যে একটি Paragraph লিখুন।
৪। ইংরেজিতে অনুবাদ করুন
a) প্রশান্ত মহাসাগর খুব গভীর।
b) বঙ্গবন্ধু শেখ মুজিব একজন বিশ্বনেতা ছিলেন।
c) টেবিলের নিচে একটি বিড়াল বসে আছে।
d) বেলাল একটি কবিতা আবৃত্তি করছে।
৫। টাকায় ১২টি লেবু বিক্রয় করলে ৪% ক্ষতি হয়। ৪৪% লাভে বিক্রয় করতে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে?
০৬। ৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
০৭। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ঃ২। পুত্রের বর্তমান বয়স কত?
০৮। কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ঐ ছাত্রাবাসে ৫ দিন পর আরো ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে?
০৯। জাতিসংঘ কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
১০। BRICS এর দেশগুলোর নাম লিখুন।
১১। বাললাদেশের একমাত্র “পাহাড়ী দ্বীপ ” এর নাম কী?
১২। কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত?
১৩। “সোনা মসজিদ” স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
১৪। “বিজয় একাত্তর” বাস্টর্যটি কোথায় অবস্থিত?
১৫। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিরনাম লিখুন।
১৬। রক্তের কোন গ্রুপকে “সার্বজনীন দাতা” বলা হয়?
১৭। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?
১৮। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কী?
Comments