বাংলাদেশের জনসংখ্যা
প্রশ্নঃ বাংলাদেশের জনগণের গড় আয়ু কত?
উত্তরঃ
বর্তমানে বাংলাদেশের জনগণের গড় আয়ু ⇨ ৭২.৮ বছর
প্রশ্নঃ জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার ⇨ ১.২২ শতাংশ
প্রশ্নঃ সূর্যের হাসি কিসের প্রতীক?
উত্তরঃ
সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক।
প্রশ্নঃ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক তিনটি কার্যক্রমের বিবরণ দিন।
উত্তরঃ
১। বয়স্ক ভাতা কর্মসূচিঃ
কর্মসূচিটি চালু করা হয় ⇨ ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে
শুরুতে প্রতি ওয়ার্ডের ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হত। বর্তমানে প্রত্যেকে ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। ২০২১-২২ অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা ২০ লাখ ৫০ হাজার জন হতে বৃদ্ধি করে ২৪ লাখ ৭৫ হাজার জনে উন্নীত করা হয়েছে।
২। দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা কর্মসূচিঃ
কর্মসূচিটি চালু করা হয় ২০০৭-০৮ অর্থবছরে। মূল কাজ ⇨ পল্লী এলাকার দরিদ্র মায়েদের আর্থিক সহায়তা প্রদান করা। বর্তমানে দারিদ্র্য মায়েদের মাতৃত্বকালীন ভাতা ৮০০ টাকা (পূর্বে ৫০০ টাকা ছিল)। ২০২১-২২ অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা ⇨ ৭ লাখ ৭০ হাজার
৩। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলঃ
তহবিলটির কার্যক্রম শুরু হয় ⇨ ২০১০-১১ অর্থবছর থেকে। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত মোট ৭,৫৮,৪০২ জন উপকারভোগীকে ভাতা প্রদান ও সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৪। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাঃ
বর্তমানে বীর মুক্তিযোদ্ধাগণ মাসিক ২০,০০০ টাকা করে সম্মানি পাচ্ছেন।
বীরশ্রেষ্ঠদের ৩৫০০০ টাকা ভাতা প্রদান করা হচ্ছে
বীর উত্তমদের ২৫০০০ টাকা প্রদান করা হচ্ছে
বীর বিক্রমদের ২০০০০ টাকা প্রদান করা হচ্ছে
বীর প্রতীকদের ২০০০০ টাকা প্রদান করা হচ্ছে
বর্তমানে দেশের সকল জেলায় ১,৭৮,৬৫৫ জন বীর মুক্তিযোদ্ধাকে G2P পদ্ধতিতে সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে।
Comments