বাংলার ঐতিহ্য
প্রশ্নঃ গম্ভীরা কোন অঞ্চলের গান?
উত্তরঃ গম্বীরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান।
প্রশ্নঃ চটকা কোন অঞ্চলের গান?
উত্তরঃ চটকা রংপুর ও পশ্চিমবঙ্গের গান
প্রশ্নঃ ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
উত্তরঃ ভাওয়াইয়া উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর অঞ্চলের গান
প্রশ্নঃ ভাটিয়ালী কোন অঞ্চলের গান?
উত্তরঃ ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান
প্রশ্নঃ "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" গানটি সম্পর্কে লিখুন।
উত্তরঃ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানটির–
রচয়িতা ⇨ রবীন্দ্রনাথ ঠাকুর
রচনাকাল ⇨ ১৯০৫ সাল
জাতীয় সংগীত হিসেবে বিবেচিত চরণ সংখ্যা ⇨ প্রথম ১০ চরণ
প্রশ্নঃ বাউল সম্রাট কে?
উত্তরঃ বাউল সম্রাট ⇨ লালন শাহ
প্রশ্নঃ ইউনেস্কো কোন গানকে Herritage of Humanity র মর্যাদা দিয়েছে?
উত্তরঃ ইউনেস্কো বাউল গানকে Herritage of Humanity ' র মর্যাদা দিয়েছে।
Comments