ঊনসত্তরের গণঅভ্যুত্থান
প্রশ্নঃ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূত্রপাত কিভাবে হয়?
উত্তরঃ আটষট্টির ছাত্র অসন্তোষ গণআন্দোলনে রূপান্তরিত হয় মাওলানা আবদুল হামিদ খান ভাসানি ঘোষিত ঘেরাও আন্দোলন কর্মসূচির মাধ্যমে
১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মাওলানা আবদুল হামিদ খানের নেতৃত্বে পাবনার ডিসির বাড়ি ঘেরাও করার মাধ্যমে ঘেরাও আন্দোলন কর্মসূচি এর সূচনা ঘটে।
প্রশ্নঃ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত দুটি পরিষদের নাম লিখুন।
উত্তরঃ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত দুটি পরিষদ হলোঃ
১) সর্বদলীয় "ছাত্র সংগ্রাম পরিষদ" (Student Action Commitee-SAC)
২) গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ (Democratic Action Committee-DAC)
পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের দুটি গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ নিয়ে ১৯৬৯ সালের ৪ জানুয়ারি একটি সর্বদলীয় "ছাত্র সংগ্রাম পরিষদ" (Student Action Commitee-SAC) গঠিত হয়।
জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফা কর্মসূচী ঘোষণা করে। আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচীও এর অন্তর্ভুক্ত হয়।
১৯৬৯ সালের ৮ জানুয়ারি অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ঢাকায় মিলিত হয়ে ৮ দফা কর্মসূচীর ভিত্তিতে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ (Democratic Action Committee-DAC) গঠন করে।
প্রশ্নঃ কখন SAC গঠিত হয়?
উত্তরঃ ১৯৬৯ সালের ৪ জানুয়ারি
প্রশ্নঃ কখন DAC গঠিত হয়?
উত্তরঃ ১৯৬৯ সালের ৮ জানুয়ারি
প্রশ্নঃ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা কর্মসূচি ঘোষণা করে?
উত্তরঃ জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফা কর্মসূচী ঘোষণা করে। আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচীও এর অন্তর্ভুক্ত হয়।
প্রশ্নঃ ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবির ১১ নং দাবি কী ছিল?
উত্তরঃ ১১ দফা দাবির ১১ নং দাবি ⇨ সকল রাজবন্দির মুক্তি এবং তথাকথিত আগরতলা মামলাসহ সকল রাজনৈতিক মামলার অবসান ঘোষণা, সকল গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার করতে হবে।
প্রশ্নঃ আসাদুজ্জামান আসাদ কখন শহিদ হোন?
উত্তরঃ গণআন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ মৃত্যুবরণ করেন ⇨ ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
প্রশ্নঃ শহিদ আসাদুজ্জামান আসাদ কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তরঃ শহিদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
প্রশ্নঃ শহিদ আসাদ দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ শহিদ আসাদ দিবস পালন করা হয় ⇨ প্রতিবছর ২০ জানুয়ারি
প্রশ্নঃ মতিউর রহমান কবে শহিদ হোন?
উত্তরঃ নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মৃত্যুবরণ করেন ⇨ ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি
প্রশ্নঃ মতিউর রহমান কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
উত্তরঃ নবকুমার ইনস্টিটিউটের ছাত্র
প্রশ্নঃ সার্জেন্ট জহুরুল হককে কবে হত্যা করা হয়?
উত্তরঃ ঢাকা ক্যান্টনমেন্টে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় ⇨ ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
প্রশ্নঃ সার্জেন্ট জহুরুল হককে কোথায় হত্যা করা হয়?
উত্তরঃ ঢাকা ক্যান্টনমেন্টে
প্রশ্নঃ অধ্যাপক ড. শামসুজ্জোহাকে কবে হত্যা করা হয়?
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহাকে হত্যা করা হয় ⇨ ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি
প্রশ্নঃ অধ্যাপক ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
উত্তরঃ ড. শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন।
প্রশ্নঃ দেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী কে?
উত্তরঃ দেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী ⇨ ড. শামসুজ্জোহা
প্রশ্নঃ কবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়?
উত্তরঃ প্রচন্ড গণআন্দোলনের কবলে পড়ে আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করে বন্দীদের নিঃশর্ত মুক্তি দেন ⇨ ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তরঃ কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল সংবর্ধনা এবং ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্রনেতা তোফায়েল আহমেদ কর্তৃক বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় ⇨ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে কে বঙ্গবন্ধু উপাধি দেয়?
উত্তরঃ ছাত্রনেতা তোফায়েল আহমেদ
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তরঃ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)
প্রশ্নঃ প্রেসিডেন্ট আইয়ুব খান কবে ক্ষমতা থেকে সরে দাঁড়ায়?
উত্তরঃ গণঅভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান সেনাবাহিবীর প্রধান জেনারেল আগা মুহম্মদ ইয়াহিয়া খানের নিকট ১৯৬৯ সালের ২৫ মার্চ ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে সরে দাঁড়ান।
প্রশ্নঃ প্রেসিডেন্ট আিয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে সরে দাঁড়ান?
উত্তরঃ সেনাবাহিবীর প্রধান জেনারেল আগা মুহম্মদ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
প্রশ্নঃ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কখন মার্শাল ল জারি করেন?
ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর ২৫ মার্চ (১৯৬৯ সাল) সারা দেশে দ্বিতীয় বারের মতো মার্শাল ল জারি করে।
Comments