অনুসর্গ বা কর্মপ্রবচনীয়

অনুসর্গ
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলেকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। যেসব শব্দ শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমনঃ
⇨ সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
⇨ কোন পর্যন্ত পড়েছ?

অনুসর্গ কেথায় বসে?
অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা কে এবং র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। যেমনঃ
বিনাঃ দুঃখ বিনা সুখ হয় কি মহীতে?
সনেঃ ময়ূরীর সনে নাচিছে ময়ূর।
দিয়েঃ তোমাকে দিয়ে আমার চলবে না।
তোমাকে দিয়ে এ কাজ অসম্ভব।

অনুসর্গের প্রকারভেদঃ
অনুসর্গকে দুইভাগে ভাগ করা যায়। যথাঃ
ক. সাধারণ অনুসর্গ
খ. ক্রিয়াজাত অনুসর্গ

ক. সাধারণ অনুসর্গ
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য কিছু শব্দ হতে তৈরি হয়, সেতুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমনঃ
উপরেঃ মাথার উপরে নীল আকাশ।
কাছেঃ ⇨ আমার কাছে আর কে আসবে?
⇨ রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে।
⇨ কার কাছে গেলে জানা যাবে?
জন্যেঃ ⇨ এ ধন-সম্পদ তোমার জন্যে।
⇨ হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
দ্বারাঃ এমন কাজ তোমার দ্বারা হবে না।
বনামঃ আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

খ. ক্রিয়াজাত অনুসর্গ
যেসব উপসর্গ ক্রিয়াপদ,থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত উপসর্গ বলে। যেমনঃ
করেঃ ভালো করে খেয়ে নাও।
থেকেঃ ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মানদী পার হতে হয়।
দিয়েঃ মন দিয়ে লেখাপড়া করা দরকার।
ধরেঃ বহুদিন ধরে অপেক্ষা করে বসে আছি।
বলেঃ সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।

বাংলা ভাষায় অনুসর্গঃ
বাংলা ভাষায় অসংখ্য অনুসর্গ আছে। যথাঃ অধিক, অবধি, অপেক্ষা, অভিমুখে, আগে, উপরে, ওপর, কর্তৃক, করে, কাছে, কারণে, চেয়ে,বছাড়া, জন্যে, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দ্বারা, দিয়স, দিয়ে, ধরে, নাগাদ, নিচে, নামে, নিকট, পর্যন্ত, পরে, প্রতি, পাশে, পাছে, পিছনে, পানে, পক্ষে, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, বিহনে, বই, ব্যতীত, ভিতরে, ভেতর, ভিন্ন, মাঝে, মতো, মধ্যে, লেগে, সঙ্গে, সহ, সম্মুখে, াহ
কারে, হইতে, হতে, হেতু ইত্যাদি।
অনুসর্গের প্রয়োগ
বিনাঃ
⇨ তুমি বিনা আমার কে আছে?

বিনিঃ
⇨ বিনি সুতায় গাঁথা মালা।

বিহনেঃ
⇨ উদ্যম বিহনে কার পুরে মনোরথ?

সহঃ
⇨ তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা)

সহিতঃ
⇨ শত্রুর সহিত সন্ধি চাই না।

সনেঃ
⇨ দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে। (বিরুদ্ধগামিতা)

সঙ্গেঃ
⇨ মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না।

অবধিঃ
⇨ সন্ধ্যা অবধি অপেক্ষা করব।

পরেঃ 
⇨ এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।

পরঃ
⇨ শরতের পর আসে বসন্ত।

পানেঃ 
⇨ ঐ তো ঘর পানে ছুটেছেন।
⇨ শুধু তোমার পানে চাহি বাহির হনু।

পক্ষেঃ 
⇨ রাজার পক্ষে সব কিছু সম্ভব। (সক্ষমতা)
⇨ আসামির পক্ষে উকিল কে? (সহায়)

মতঃ
⇨ বেকুবের মত কাজ করো না।

তরেঃ
⇨ এ জন্মের তরে বিদায় নিলাম।

মাঝেঃ
⇨ সীমার মাঝে অসীম তুমি।
⇨ এ দেশের মাঝে এক দিন সব ছিল। (একদেশিক)
⇨ নিমেষ মাঝেই সব শেষ। (ক্ষণকাল)

প্রতিঃ
⇨ মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব।
⇨ নিদারুণ তিনি অতি, নাহি দয়া তব প্রতি।

হেতুঃ
⇨ কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া। (নিমিত্ত)

সহকারেঃ
⇨ আগ্রহ সহকারে কহিলেন।

বশতঃ
⇨ দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি।

Comments

Popular Topics

Monetag Advertising Network
PARTNER PROGRAM

Join Monetag & Monetize Your Website

Turn your website traffic into revenue with Monetag's advertising solutions.

Join Monetag Now
Explore advertising and monetization opportunities.
```