বাংলার প্রচীন জনপদ
বাংলা নামের একটি ভূখণ্ড দেশের জন্ম একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। উউকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্যগ্রন্থে প্রায় ষোলটি জনপদের কথা জানা যায়। নিম্নে জনপদগুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ
পুণ্ড্র জনপদঃ
জনপদগুলোর মধ্যে প্রচীনতম জনপদ হলো পুণ্ড্র জনপদ। পুণ্ড্র জনপদের বর্তমান অবস্থান বৃহত্তর বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর ও দিনাজপুর।
বঙ্গ জনপদঃ
গঙ্গার দুই প্রধান স্রোতোধারা ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী ত্রিভুজাকৃতির ভূখণ্ডটিই বঙ্গ। মোটামুটিভাবে বর্তমান বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাংশের একটি নির্দিষ্ট এলাকায় বঙ্গের অস্তিত্ব ছিল। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে (চতুর্থ শতকে) গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন বাংলাদেশে গঙ্গারিডাই নামক একটি পরাক্রান্ত রাজ্য ছিল। প্রাচীন গ্রিক ও ল্যাটিন ক্লাসিক্যাল লেখকগণ বঙ্গ অঙ্গলকেই গঙ্গারিডাই বলে অ্যাখ্যা দিয়েছেন। আলেকজান্ডার গঙ্গারিডাই রাজ্যের পরাক্রমের কাহিনী শুনে শঙ্কিত হয়ে যমুনার পশ্চিম পাড় থেকেই ফেরত যান।
হরিকেল জনপদঃ
হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।
সমতট জনপদঃ
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। গঙ্গা-ভাগীরতীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত সমতট বলা হয়। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া যায়। শালবন বিহার এদের অন্যতম।
বরেন্দ্র জনপদঃ
বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি উত্তরবঙ্গের একটি জনপদ। বর্তমান রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ (রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ) বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত।
তাম্রলিপ্ত জনপদঃ
হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি জনপদ। গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে বাংলায় তমলিটিস নামে একটি বন্দরনগরীর উল্লেখ পাওয়া যায়, যেটি প্রাচীন বাংলার তাম্রলিপ্তি বন্দরেরই অন্য নাম বলে মনে করা হয়।
চন্দ্রদ্বীপঃ
বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
এক নজরে প্রাচীন জনপদের বর্তমান অবস্থান
| প্রাচীন জনপদ | বর্তমান অবস্থান |
|---|---|
| পুণ্ড্র জনপদ | বৃহত্তর বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর ও দিনাজপুর |
| বরেন্দ্র জনপদ | রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ (রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ) |
| বঙ্গ জনপদ | বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী |
| সমতট জনপদ | বৃহত্তর কমিল্লা ও নোয়াখালী |
| চন্দ্রদ্বীপ | বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট |
| গৌড় জনপদ | মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ |
| রাঢ় জনপদ | পশ্চিম বাংলার দক্ঢিনাংশ (বর্ধমান জেলা) |
| হরিকেল জনপদ | সিলেট, চট্টগ্রাম |
Comments