পাহাড়পুরের সোমপুর মহাবিহার

পাল শাসনামলের রাজা ধর্মপাল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুরে একটি বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। বিহারটির নাম ছিল সোমপুর বিহার। অষ্টম শতকের শেষদিকে বা নবম শতকে (আনুমানিক ৭৮১-৮২১ খ্রি.) তিনি এই বিহার নির্মাণ করেন। ভরতীয় উপমহাদেশে প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে যত বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি আয়তনে বৃহত্তম। ১৮০৭-১৮২১ সালের মধ্যে কোনো এক সময়ে বুকানন হ্যামিল্টন পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সেই সূত্র ধরে ১৮৭৯ সালে কানিংহাম এই বিশালকীর্তি আবিষ্কার করেন। 'সত্য পীরের ভিটা' সোমপুর বিহারের একটি উল্লেখযোগ্য স্থান। সোমপুর বিহারে বাগদাদের খলিফা হারুন-অর-রশিদের ১২৭ হিজরি (৭৮৮ খ্রি.) সনের রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। বিহারটিতে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির ফলক পাওয়া গেছে। পাহাড়পুরের এই 'সোমপুর মহাবিহার' বাংলার পাল শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন।

Comments