বাংলায় স্বাধীন সুলতানী শাসন
দিল্লির সুলতানগণ ১৩৩৮-১৫৩৮ এ দুইশত বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি। এ সময় বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলা শাসন করেন।
ফখরউদ্দিন মুবারক শাহী শাসন (১৩৩৮-১৩৪৯ খ্রি.)
ফখরউদ্দিন মুবারক শাহ
ফখরউদ্দিন মুবারক শাহের পূর্বনাম ফখরা। ১৩৩৮ সালে তিনি সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল ও স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীন সুলতান হিসেবে তিনি উপাধি গ্রহণ করেন ফখরউদ্দিন মুবারক শাহ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনিই সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন। তবে তিনি পুরো বাংলা জয় করতে পারেননি।
Comments